যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়ালমার্টের একটি শো-রুম। ভেতরে কাস্টমারে ঠাসা। হঠাত্ দেখা গেল একজন ক্রেতা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বুকে হাত দিয়ে ছটফট করছেন আর কানফাটা শব্দে চিত্কার করছেন। শো-রুমের কর্মচারী কর্মকর্তা ছাড়াও অন্যান্য ক্রেতারাও ছুটে গেল সেদিকে। সবাই ব্যস্ত তাকে সুশ্রুষা করার ও অ্যাম্বুলেন্স ডাকার কাজে। কিছুক্ষণ পর একজন কর্মচারি চিত্কার করে তার ম্যানেজারকে বলল, স্যার সব চুরি হয়ে গেছে! সবাই সেদিকে এগিয়ে গেল। এবার পেছন ফিরে তারা দেখল চোর নেই!
আসল ঘটনা হলো, হার্ট অ্যাটাকের অভিনয় করা লোকটি নিজেই ছিল চোর। সে যখন হার্ট অ্যাটাকের অভিনয় করছিল তখন তার সাগরেদরা ভেতরের মালামাল যতটা সম্ভব নিয়ে পালায়। তবে সিসিটিভি থেকে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে ওই চোর ও তার সাগরেদদের সনাক্ত করা হয়েছে। -রয়টার্স
