নামের সাথে মিল থাকায়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ০০:০৯

অস্ট্রেলিয়ার রোসান নামের এক যুবক ভুল গার্লফ্রেন্ডকে নিয়ে বিদেশ ঘুরেছে এসেছেন। প্রশ্ন উঠতে পারে কিভাবে এটা সম্ভব হলো। আসল ঘটনা হলো, তিনি টেলিফোনে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি তিনি প্রেমিকাকে প্রস্তাব দেন তাকে নিয়ে বিদেশে ঘুরতে যাবেন। মেয়েটি রাজি হন। তাকে একটি পার্কে দেখা করতে বলেন। সেখানে গিয়ে ছেলেটি দেখে একজন মেয়ে অপেক্ষা করছে। তিনি নাম জিজ্ঞাসা করলে মেয়েটি হ্যাঁ বলল। রোসান তার নাম বললেন। কাকতালীয়ভাবে ওই মেয়েটিও ফোনে পরিচয় হওয়া তার প্রেমিকের জন্য সেখানে অপেক্ষা করছিল! ভালোবাসার মানুষ ওলটপালট হয়ে গেলেও কেউ কিছু বুঝতে পারল না। রোসান মেয়েটিকে নিয়ে বিদেশ ঘুরে বাড়িতে ফিরে তার প্রেমিকাকে ফোন করলে তাকে বিদেশে না নিয়ে যাবার জন্য ‘ঝাড়ি’ দিতে শুরু করেন। তখনই পরিস্কার হয়ে যায় ভুল হয়ে গেছে...! প্রেমিকা তাকে জানান তিনি হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ায় সেদিন পার্কে যেতে পারেননি। ফোন করে জানাতেও পারেননি। পরে ফোন করে তাকে পাননি। রোসান আর বলতে সাহস পাননি যে তার পরিবর্তে আরেকজনে নিয়ে ঘুরে এসেছেন! -ডিপিআই