ভুল ছাত্রদের সম্মান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ০০:১১

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জন হপকিনসন ইউনির্ভার্সিটি এমন একটি ভুল করে বসেছে যে লজ্জায় কর্তৃপক্ষের মাথা কাটা যাবার যোগাড় হয়েছে। ২০১৪ সালের বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা দেয়ার জন্য নির্বাচিত করেছে বলে কর্তৃপক্ষ ৩০০ সাবেক ছাত্রের কাছে চিঠি পাঠায়। বিশাল অনুষ্ঠানে ওই ছাত্ররা যথাসময়ে এসে সম্মাননা নিয়ে যায়। কিন্তু পরে জানা গেল, ভুল  ছাত্রদের সম্মাননা দিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! পরে তারা ওই ছাত্রদের কাছে ইমেইল পাঠিয়ে জানায়, আসলে তাদের ভুল করে সম্মানিত করে ফেলেছে। এই সম্মান ফেরত দিতে হবে! তবে এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে ভার্সিটি প্রশাসন। -ফ্লোরিডাা পোস্ট