বিসিক ও তার সহযোগী প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের (স্কিটি) উদ্যোগে ২৮ ডিসেম্বর থেকে মহিলাদের জন্য এক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। এই প্রশিক্ষণ চলবে ১ জানুয়ারি পর্যন্ত। যেসব শিক্ষিত যুব মহিলা নিজস্ব কোনো শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান, তাঁদের জন্যই কোর্সটি আয়োজন করা হয়েছে। কোর্স শেষে ঋণ পাওয়ার উপযুক্ত উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দেওয়া হবে।
কোর্স ফি ৫০০ টাকা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক। আসনসংখ্যা সীমিত। আগ্রহীদের ২৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওই দিনই নির্বাচনী সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগের ঠিকানা: শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ০১৯১৫১৬৭০২৪ ও ০১৭১৮২৮৯৪৮২। বিজ্ঞপ্তি।
