রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে অন্ধ ভিখারি। নাচতে নাচতে এসে তাঁর ভিক্ষার বাটি থেকে পয়সা তুলে পালালেন বলিউডের আমির খান! বাস্তব নয়। আমিরের ‘পিকে’ ছবির সেকেন্ড পাঁচেকের দৃশ্য। এটুকুতেই জীবন বদলেছে অসমের মনোজ রায়ের।
দিল্লির যন্তরমন্তরের সামনে ভিক্ষা করে দিন কাটানো ঐ তরুণের ভাগ্যে জুটেছে যশ। তার নামে খোলা হয়েছে ‘ফেসবুক’ অ্যাকাউন্ট। এসেছে প্রেমও! কারণ, ছবির পর্দার ওই ভিখারি তো মনোজই। - আনন্দবাজারা।
