সোনিয়া গান্ধী হাসপাতালে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৪:১৬

হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে নয়া দিল্লির শ্রী গঙ্গা রাম হাসপতালে ভর্তি করা হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

গঙ্গা রাম হাসপাতালের সূত্র মতে, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র- কলকাতা টোয়েন্টিফোর ডটকম।