অস্ট্রেলিয়ায় এক বাড়ি থেকে ৮ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১০:৪৮



অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের একটি বাড়ি থেকে আট শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কেয়ার্নস শহরের ঐ বাড়ি থেকে এসব শিশুদের লাশ উদ্ধার করে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।
এ সময় সেখান থেকে ৩৪ বছর বয়সী এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিহত শিশুদের বয়স দেড় বছর থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
কুইন্সল্যান্ড পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ঐ এলাকার এক বাসিন্দা ফোন করে এক নারীর আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতরে শিশুদের লাশ পায় পুলিশ।
আহত নারী ঘটনার তদন্তে পুলিশকে সহযোগিতা করছে বলে বিবৃতিতে জানানো হয়।