ফারাহ খান ‘বিগ বস’ সালমানের স্থলে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১১:১৯
রিয়েলিটি শো ‘বিগ বস’র অষ্টম মৌসুমে সালমান খান উপস্থাপনা করবেন না। সালমান খানের স্থলে ফারাহ খান আসছেন উপস্থাপকের ভূমিকায়।
ভারতীয় গণমাধ্যম জানায়, ‘বিগ বস’ ৮ মৌসুম জানুয়ারির বদলে আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। আর নতুন বছরের শুরু থেকেই সালমানের জায়গায় দেখা যাবে ফারাহকে। জানুয়ারি মাসে ‘বিগ বস’র সঙ্গে সালমানের চুক্তি শেষ হওয়ায় শো থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে অতিরিক্ত ব্যস্ততার কারণ দেখিয়ে ‘বিগ বস’ উপাখ্যানে সময় দিতে পারবেন না বলে সালমানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়। কিন্তু পরে সম্মানী অংকের হিসেবটা ‘বিগ বস’ কর্তৃপক্ষ আরো সম্মানীয় করায় পরবর্তী পর্বে সালমানকে ঠিকই দেখা যায়।