‘২০২১ সালের মধ্যে ভারতকে মুসলিম ও খ্রিষ্টান মুক্ত করা হবে’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৪:১৩
আলিগড় ধর্মান্তকরণ কর্মসূচির মূলহোতা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস’র শাখা সংগঠন ‘ধর্ম জাগরণ মঞ্চ’র সভাপতি রাজেশ্বর সিং আবারো নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
তিনি দাবি করেছেন, ২০২১ সালের মধ্যে ভারতকে মুসলিম ও খ্রিষ্টান মুক্ত করা হবে।
তিনি বলেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে বসবাসরত সবাইকে হিন্দু হতে হবে। কোন মুসলিম বা খ্রিষ্টান ধর্মের লোক এ দেশে থাকতে পারবে না।
রাজেশ্বর সিংয়ের দাবি, ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টস’ অ্যাক্ট পড়ুন, তাতে লেখা আছে, ভারত হিন্দুদের এবং পাকিস্তান মুসলিমদের।’ তিনি বলেন, 'ভারত মুসলমানদের জন্য নয়, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আপনারা সেখানে গিয়ে থাকুন।'
খ্রিস্টানদের বিষয়ে তার মতামত হল, ‘এখানে তাদের শাসন নেই। যখন তাদের শাসন ছিল, তখন তারা থাকতে পারতেন। যদি ভারতীয় খ্রিস্টান হয়, তাহলে তাদের হিন্দু হয়ে থাকতে হবে। বিদেশি হলে, তাদের ফিরে যেতে হবে। এতা আমাদের সত্য অনমনীয় নীতি।
উল্লেখ, উগ্র হিন্দুত্ববাদী এই নেতার এমন বক্তব্য নতুন নয়। এর আগেও তিনি একাধিকবার এমন বক্তব্য দিয়েছিলেন।সূত্র: এবিপি নিউজ।