হংকংয়ে সরকারের এক সাবেক কর্মকর্তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার দেশটির একটি এই আদেশ দেন। খবর: রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সাবেক উপনেতা রাফায়েল হুইকে প্রপার্টি ডেভেলপার সান হু কাই প্রপার্টিসের কার্যনির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে ১.১ মিলিয়ন ডলার নেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ৬৬ বছর বয়সী রাফায়েল ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তবে সার হু কাই প্রোপার্টিসের সহ-সভাপতি রেমন্ডকে কোউককে ঘুষ প্রদানের মামলা থেকে খালাস দেয়া হয়েছে। তকে দুর্নীতির দায়ে রেমন্ডের ভাই কোটিপতি থমাস কোউককে দোষী সাব্যস্ত করা হয়েছে।
