পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩২ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার এএফপির খবরে এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাইবারের তিরাহ্ এলাকায় অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে। ঐ অঞ্চলে তালেবানসহ অন্যান্য জঙ্গিরা আশ্রয় নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গিরা তিরাহ্ থেকে পাক-আফগান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উরমাগাই ও স্পুর্তোক এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ৩২ জঙ্গি নিহত হয়। এসময় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে।
