পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত অঞ্চল খাইবার এজেন্সি সীমান্তের জিরো লাইনের কাছে মার্কিন ড্রোন হামলায় ৮ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এর সবাই তেহরিক-ই-তালেবানের (টিটিপি সদস্য) সদস্য বলে জানানো হয়।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী নাজিয়ান জেলার জঙ্গিরা পরিকল্পিতভাবে পেশোয়ারে স্কুলে হামলা চালায়। হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৪০ জনের বেশি নিহত হয়।
পাকিস্তানের নিরাপত্তা কর্মীরাও স্থলপথে খাইবার এজেন্সি এলাকায় হামলা শুরু করেছে। পেশোয়ারে হামলার পর আকাশ ও স্থল উভয়পথেই হামলা বৃদ্ধি করা হয়েছে।
