নিজেদের নেতাদের ওপর জনগণ কতটা আস্থাশীল বিশ্বব্যাপী পরিচালিত এক জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তৃতীয় স্থানে আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তারা ১০ পয়েন্টের মধ্যে যথাক্রমে ৭.৫, ৭.৩ ও ৭.২ পেয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে নেতাদের ওপর তাদের দেশের জনগণ কতটা আস্থাশীল এই প্রশ্নে জরিপটি পরিচালনা করা হয়।
জাপানের 'জিএমও রিসার্চ' নামের একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান ২৬০০০ জন মানুষের মধ্যে জরিপ চালিয়ে এই ফলাফল প্রকাশ করেছে। তালিকায় পর্যায়ক্রমে ৩০ জন বিশ্বনেতার নাম দিয়েছে তারা। তালিকায় প্রথম তিনজনের পরে পর্যায়ক্রমে আছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
