শেলা নদী পরিদর্শন করলেন পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ১৯:৫২
 
 
 
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার দুপুরে শেলা নদী পরিদর্শন করেছেন। মন্ত্রী সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় সি প্লেনে করে মন্ত্রী মংলা নদীর নারকেলতলা এলাকায় নামেন। সেখান থেকে স্প্রিড বোটে করে মন্ত্রী সুন্দরবনের শেলা নদী ও আশপাশের সংযোগ খালগুলো পরিদর্শন করেন। বিকেলেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়া হন। 
শেলা নদী পরিদর্শনকালে মন্ত্রীর সাথে প্রধান বন কর্মকর্তা মো: ইউনুছ আলী, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রাইসুল আলম মন্ডল, খুলনার বন সংরক্ষক কার্তিক চন্দ্র সরকার, বাগেরহাটের জেলা প্রশাসক মুহম্মদ শুকুর আলী, পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।