সমুদ্রের সবচেয়ে গভীরের মাছ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৪, ২০:১৩
 
প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের আট হাজার ১৪৫ মিটার গভীরে এক প্রজাতির মাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। অদ্ভুত দেখতে মাছটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে গভীরে বসবাসকারী মাছের প্রজাতি। এর আগে পাওয়া সবচেয়ে গভীরে বাসকারী মাছের চেয়ে এই মাছটি আরো ৫০০ মিটার গভীরে পাওয়া গেল। বিজ্ঞানীদের পাঠানো বিশেষ একটি ডুবোযানের ক্যামেরার ছবিতে ঐ বিশেষ মাছটি ছাড়াও আরো বেশ কিছু  চিংড়িজাতীয় প্রাণীর দেখা মিলেছে। সূত্র: বিবিসি