বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে যুবদল। দলীয় সূত্র জানিয়েছে— সারা দেশের জেলা ও মহানগরে যুবদল এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।