প্রায় ছয় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে যাচ্ছেন। বিজিবি দিবস উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী পিলখানায় সদর দফতরে উপস্থিত থাকবেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে বিজিবি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচি অনুযায়ী বাদ ফজর পিলখানাস্থ বিজিবি সদর দফতরসহ বাহিনীর সব ইউনিট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হবে। বিজিবি সদর দফতরে সকাল ৯টায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে একটি দরবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তত্কালীন বিডিআর সদর দফতরে গিয়েছিলেন।
