কুমিল্লায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার, আটক ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪০

কুমিল্লা লাকসামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নাছিমা আক্তার (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জেলার লাকসাম পৌর এলাকার গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ির টিনসেড ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাছিমা জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রামের জয়নাব আলীর মেয়ে। 

লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য লাকসাম পৌর এলাকার দক্ষিণ বিনই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে হত্যাসহ একাধিক মামলার আসামি মহিন উদ্দিনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন: পারমাণবিক অস্ত্র বেশি পাকিস্তানের, ভারতের বেশি সেনা

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/অনি