যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান কেপলার একটি নতুন পৃথিবীর সন্ধান পেয়েছে যাকে ‘সুপার আর্থ’ বলে উল্লেখ করা হয়েছে। এই সুপার আর্থ আমাদের পৃথিবীর চেয়ে আড়াই গুন বড়। গত বৃহস্পতিবার গবেষকরা এ তথ্য জানিয়েছেন। খবর স্পেস ডটকমের।
গবেষকরা অনুসন্ধানে পাওয়া নতুন এই পৃথিবীর নাম দিয়েছেন এইচআইপি১১৬৪৫৪বি। এই পৃথিবী আমাদের পৃথিবী থেকে ১৮০ আলোকবর্ষ দূরে। গত বছর কেপলারের কারিগরি ত্রুটির পর এই প্রথম এ ধরনের তথ্য পাওয়া গেল। গবেষকদের নেতৃত্বদানকারী অ্যান্ড্রিউ ভেনডারবার্গ এ কথা জানিয়ে বলেন, এ তথ্য গবেষণার ক্ষেত্রে একধাপ অগ্রগতি। ২০০৯ সালে এই কেপলার উেক্ষপন করা হয়। সাড়ে তিন বছরের এই মিশনের উদ্দেশ্য ছিল ছায়াপথের চারদিকে পৃথিবী কিভাবে ঘোরে তা দেখা।
