ভুল বাড়িতে প্রবেশ করায়...

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:৩৯

বাংলায় একটি গান আছে-‘ভুল সবই ভুল...’। ভুলের মাশুল দিতে হয় চরম। সামান্য ভুলের জন্য যুক্তরাষ্ট্রের এক নাগরিককের জীবন বিপন্ন হতে বসেছে!

পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্যের সানফ্রান্সিসকোর বেনিসিয়া এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী ট্রু হ্যাচ। গত বুধবার মাতাল অবস্থায় অন্য একটি বাড়িতে ঢুকে পড়েন ট্রু। এটি যে তার বাড়ি নয় এটা ক্ষুনাক্ষরেও মিথ্যা ভাবতে পারেননি ট্রু। ফলে অন্য বাড়ির মালিক তাকে চার মনে করে সরাসরি গুলি করে বসেন। বেনিসিয়া পুলিশের কর্মকর্তা লে: মাইক গ্রিনি বলেন, তিনি জানান, ৬৬ বছর বয়সী বাড়ির মালিক টু্রকে গুলি করেন। কিন্তু তারা তার বিরুদ্ধে মামলা নেননি। কারণ মালিক জানিয়েছেন, তিনি আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন। টু্র জানিয়েছেন, তার নিজের বাড়ি আছে। কিন্তু পুলিশ বলছে, তিনি এই এলাকার বাসিন্দা নন। বাড়ি নিয়ে পুলিশের সন্দেহ তখন ট্রু হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন।- এবিসি নিউজ