গত কয়েক মাস ধরেই পিকে জ্বরে আক্রান্ত দেশ। ছবি মুক্তি পেতেই তরতর করে বাড়ছে জ্বরের পারদ। ছবি দেখে মুগ্ধ বলিউডও। টুইটার ভেসে গেল প্রশংসা, অভিনন্দনে। দেখে নেব কী টুইট করলেন বলিউড তারকারা-
সোনম কপূর: সত্যি কী সিনেমা! পিকে দেখে অভিভূত..ধন্যবাদ রাজকুমার হিরানি! সকলের দেখা উচিত্ এই ছবি!!! @আমির খান ছাড়া কেউ পিকে করতে পারতেন না!!ছবি দেখতে দেখতে বহুবার তুমি আমাকে কাঁদিয়েছ, হাসিয়েছ আমির। যাই বলি তাই কম মনে হচ্ছে..রাজু হিরানির সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্যিই সম্মানের...সবকিছু পিকেময় হয়ে রয়েছে।
দিব্যা দত্ত: স্যালুট রাজু হিরানি..আপনি আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, ভাবিয়েছেন!!! পিকে. তুমি সেরা!!!!!
করণ জোহর: পিকে আবারও প্রমাণ করল রাজু হিরানি আমাদের দেশের সেরা পরিচালক...নিঃসন্দেহে আমিরের জীবনের সেরা কাজ...পিকে খুব মজার ও আবেগপ্রবণ...খেলা বদলে দেওয়ার মতো ছবি...পিকে টিমকে কুর্নিশ!!!@অনুষ্কা শর্মা তুমি অসাধারণ!!!
কূণাল কোহলি: পিকে অনুষ্কা শর্মা, অভিজিত্ জোশি, বিনোদ চোপড়া, রাজু হিরানি @আমির_খানের সেরা ছবি। অভূতপূর্ব, এই অজ্ঞিজ্ঞতা বার বরা হোক
দিয়া মির্জা: পিকের জন্য এর থেকে ভাল সময় আর হতো না। এই ছবি ভারতের 'মাইন্ডস্কেপ' বদলে দিয়েছে। @রাজকুমার হিরানি @অনুষ্কা শর্মা @আমির_খান
নীল নীতিন মুকেশ: পিকের স্ক্রিনিং দেখলাম। অভূতপূর্ব ছবি!!! আমির খান এক ইন্সটিটিউট। এখন থেকে রাজকুমার হিরানির আরও ভক্ত আমি। বিধু বিনোদ চোপড়াকে অভিবাদন।সম্মান।
মনীশ পল: পিকে...অবশেষে!!!ছবির প্রেমে পড়ে গিয়েছি...আমির খান অনবদ্য!!!!অনুষ্কা শর্মা সেরা!!!রাজকুমার হিরানি আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
অতুল কুলকার্নি: পিকে। ব্রাভো! অসাধারণ ভাবনা না থাকলে পিকে বানানো যায় না, খোলা মন না হলে পিকে দেখা যায় না। নিজেকে নিয়ে হাসো, সকলের জন্য ভাবো। -জিনিউজ।
