মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ট্রাকচালক ও হেলপারের মৃতু্য হয়েছে। শনিবার সকালে উপজেলার বালুয়াকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালক নিলু আহামেদ (২৭) ও হেলপার মো. ফিরোজের (১৯)।
পুলিশ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের বালুয়াকান্দিতে বিকল হয়ে পড়ে। সে সময় চালক নিলু ও হেলপার ফিরোজ তা মেরামত করতে গাড়ির নিচে যায়। হঠাৎ গাড়িটি ঝুল খেয়ে চলতে শুরু করে, এতে তারা দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকটি গজারিয়া থানায় রয়েছে।
