বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইচ্ছাকৃতভাবে সুন্দরবনকে ধ্বংস করে দিয়েছে সরকার। রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য পরিকল্পিতভাবে তেলের ট্যাংক ডুবিয়েছে তারা।
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, নৌমন্ত্রীর কথাতেই তাদের অবহেলা এবং ইচ্ছাকৃতভাবে তেলের জাহাজ ডুবির ঘটনা প্রমাণ করে। এছাড়া শেখ হাসিনা কৃষকদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। কৃষিতে সরকার ব্যর্থ হয়েছে।
