সুন্দরবনে আলোচিত তেল ট্যাংকার-ডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয়ে ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের নির্দেশে ৭ সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি, পরিবেশবিদ ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপি সভাপতি আবদুস সালাম, খুলনা জেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মনা ও পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম।
