গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। প্রত্যক্ষদর্শী ও ইসরাইলি সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিন ভূখণ্ড থেকে শুক্রবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরাইলের সেনাবাহিনী গাজায় হামাসের একটি স্থাপনায় বিমান হামলার কথা স্বীকার করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লারনার এক বিবৃতিতে বলেন, এই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী হামাস দায়ী।
শুক্রবার গাজা থেকে ইসরাইলের দক্ষিণাংশে রকেট হামলা চালায় হামাস। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
