রাজশাহী নগরীর শিমলা পার্কের অদূরের পদ্মা চর থেকে পুলিশ শুক্রবার রাতে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। তার নাম আব্দুর রশিদ (২৩)। তিনি বাগমারা উপজেলার গহর আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পিতা রাতেই নগরীর রাজাপড়া থানায় হত্যা মামলা করেছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, শুক্রবার রাত ৮টায় লাশ উদ্ধারের সময় নিহতের পরনে মেটে রঙের শার্ট, জিন্সপ্যান্ট এবং কোমরে চাদর পেচানো ছিলো। শনিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পনামত হত্যার পর লাশ পদ্মার চরে ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়নি।
