বিজিবি-বিজিপি সীমান্ত সম্মেলন সমাপ্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২১:৪৪



বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও মিয়ানমারের বিজিপির ডেপুটি চিফ অব পুলিশ পর্যায়ে পাঁচদিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ সমাপ্তি হয়েছে। শনিবার পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে উভয় বাহিনীর মধ্যে সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরের মধ্যে সম্মেলনের সমাপ্তি হয়।

সীমান্ত সম্মেলনে যোগদানের উদ্দেশে মায়ানমার পুলিশ ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল থিং উ নেতৃত্বে ৬ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর ঢাকা আসেন। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (নর্থ-ইস্ট রিজিয়ন কমান্ডার)  ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে।

সম্মেলনে অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচাররোধ, বিওপি/কাম্পানি/ব্যাটালিয়ন/সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠকের আয়োজন, কোনরূপ পূর্ব ঘোষণা বা তথ্য প্রদান ছাড়া সীমান্তে বিজিপি সদস্যদের গুলিবর্ষণের ঘটনা, মায়ানমার নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, উভয়বাহিনীর মধ্যে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ বিনিময় বিষয়ে আলোচনা হয়।