‘‌দেশে ৭৪ হাজারের বেশি যৌনকর্মী আছে’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২২:০৬
 
বাংলাদেশে ৭৪ হাজারের বেশি যৌনকর্মী রয়েছে। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের এক সভায় এ তথ্য জানায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। 
সংস্থাটির এইচআইভি এইডস প্রোগ্রাম ম্যানেজার মৌসুমী আমিন বলেন, দেশে ৭৪ হাজার ৩০০ যৌনকর্মী রয়েছেন। যাদের ৫ শতাংশ হোটেলে, ৪১ শতাংশ ভাসমান ও ৫৪ শতাংশ যৌনপল্লীতে অবস্থান করছেন।
কাজী বশির মিলনায়তনে  দুর্জয় নারী সংঘ ও বাংলাদেশ উইমেন’স হেলথ কোয়ালিশনের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ আইন কমিশনের সদস্য মো. শাহ আলম বক্তব্য দেন।
ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর হোসাইন সারওয়ার খানের সভাপতিত্বে সম্মেলনে ব্যারিস্টার সারা হোসেন, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নায়ার ইকবাল, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের সভাপতি রহিমা বেগম প্রমুখ সভায় বক্তব্য দেন।