ছিনতাইকারী কিংবা সন্ত্রাসীদের গুলিতে পথচারীদের আহত হবার খবর হরহামেশা শোনা যায়। কিন্তু কুকুকেরর গুলিতে কেউ আহত হওয়ার খবর এই বোধহয় প্রথম শোনা গেল! তবে কুকুরটি ছিনতাইকারী কিংবা সন্ত্রাসবাদী নয়। স্রেফ অসাবধানতাবশত সে গুলি ছুড়ে বসেছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের সেরিডানের জনসন কাউন্টিতে। কুকুরের মালিক জোনাথন তার পিস্তলটি রাস্তার উপর রেখে কিছু একটা খুঁজছিলেন। জোনাথনকে অন্যদিকে মনোযোগী দেখে তার কুকুকের কৌতুহল হলো পিস্তলটি একটু নেড়েচেড়ে দেখার। এক পর্যায়ে ট্রিগার চেপে দিল। লোড করা পিস্তলটি থেকে গুলি ছুটে গিয়ে লাগল রিচার্ড এল ফিপস নামের এক পথচারির গায়ে। গুরুতর অবস্থায় তাকে মন্টানার বিলিংস হাসপাতালে ভতৃি করা হয়েছে। চিকিত্সকরা বলছেন, হয়তো রিচার্ড প্রাণে বেঁচে যাবেন। তবে তিনি কুকুরটির বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ মামলা করেন কিনা সেটা দেখার বিষয়! -এপি
