দুটি হাঁস বাঁচাতে গিয়ে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ০০:১৮

দুটি হাঁস বাচাতে গিয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো কানাডার এক ভদ্রমহিলাকে। বৃহস্পতিবার অটোয়ার একটি আদালত তাকে কারাগারে পাঠিয়েছে চালক হিসেবে দায়িত্বে অবহেলার পরিচয় দেয়ার অভিযোগে। কি করেছিলেন তিনি। ২০১০ সালের ঘটনা। এমা জরনোবাজ নামের এক তরুণী তার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মহাসড়কে হঠাত্ করে তার গাড়ির সামনে এসে পড়ে দু’টি হাঁস। এদের বাঁচাতে তিনি ইমার্জেন্সি ব্রেক কষেন। কিন্তু তার গাড়ির পেছনে আসছিলেন এক মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলের পেছনে বসা ছিল  তার ১৬ বছরের কন্যাও। গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বিধ্বস্ত হয় এবং বাবা-মেয়ে দু’জনই নিহত হয়। চার বছর ধরে শুনানি শেষে এমাকে কারাদন্ড দেয়া হলো। তবে হাঁসদু’টিকে তিনি বাঁচাতে পেরেছিলেন বলে আদালতের প্রশংসাও পেয়েছেন। কিন্তু আগামী ১০ বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স হারিয়েছেন তিনি। জুরিরা ৯ মাসের কারাদন্ডের নির্দেশ দিলেও তাকে ৩ মাসের সাজা দেয়া হয়। এছাড়া ২১০ ঘন্টা কমিউনিটি সার্ভিস দিতে হবে তাকে। -রয়টার্স