অপহরণের ৬ মাস পর উদ্ধার হলো মাদ্রাসা ছাত্র রায়হান (১০)। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকা থেকে গত বছরের ২৬ আগষ্ট দুপরে অপহৃত রায়হানকে পার্শবর্তী রাজাপুর উপজেলার বলাই বাড়ি নামক স্থান উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার এসআই সাজ্জাত হোসেন রায়হানকে উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। অপহৃত রায়হান ভান্ডারিয়া উপজেলার মো. হানিফ হাওলাদারের ছেলে।
এ ঘটনায় পিরোজপুর জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন হানিফ হাওলাদার। মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের হানিফ হাওলাদারের দশ বছরের ছেলে রায়হান পার্শবর্তী উপজেলার নানা বাড়ী থেকে গত বছরের ২৬ আগষ্ট দুপরে বাড়ীতে ফেরার পথে নিখোঁজ হয়। তার দাবি জামিরতলা এলাকার শুভেচ্ছা বেকারীর কাছে পৌঁছলে ওই গ্রামের কিসলু হাওলাদার ও তার ছেলে সায়েদ হাওলাদার, রশিদ হাওলাদার এর ছেলে ওয়ালি হোসেনসহ ৪ ব্যক্তি মিলে প্রথমে শিশুটিকে অপহরণ করে এবং পরে বিদেশে পাচারের উদ্দেশ্যে চিটাগংয়ের দিকে নিয়ে যায়।
আরও পড়ুন: কুমিল্লায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার, আটক ১
এ ঘটনায় শিশুটির পিতা হানিফ হাওলাদার ২০১৮ সনের ২০ সেপ্টেম্বর পিরোজপুর জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি ভান্ডারিয়া থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন। ২০১৮ সনের ১৪ অক্টোবর মামলাটি থানায় এফআইআর করা হয়। মঙ্গলবার বিস্বস্তসূত্রে খবর পেয়ে শিশুটির নিজ উপজেলা রাজাপুরের বলাই বাড়ি নামক স্থান থেকে উদ্ধার করে পুলিশ। শিশুটি রাজাপুরের কানুদাসকাঠী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
ইত্তেফাক/জেডএইচডি
