যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১২:১১
 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের টহল গাড়িতে গুলি চালিয়ে দুই সদস্যকে হত্যা করেছে এক অস্ত্রধারী। পুলিশ সদস্যদের হত্যার পর ঐ বন্দুকধারী আত্মহত্যা করেছেন।  শনিবার নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।
রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, নিউইয়র্কের পুলিশ প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, শুধুমাত্র ইউনিফর্মের কারণেই ঐ দুই পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। 
এই ঘটনার আগে ঐ বন্দুকধারী তার সাবেক প্রেমিকাকে গুলি করে আহত করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশবিরোধী একটি বার্তাও পোস্ট করেন।