অস্ট্রেলীয় মায়ের বিরুদ্ধে ৮ শিশু হত্যার অভিযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৩:৩১
 
অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরে নিজের সাত সন্তান ও ভাইয়ের সন্তানকে হত্যার ঘটনায় এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মারসেনা ওয়ারিয়া নামের ৩৭ বছর বয়সী ঐ নারী নিজের শরীরে ছুরির আঘাত করে এখন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।  
আট শিশুর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতদের চারটি ছেলে শিশু ও চারটি মেয়ে শিশুর রয়েছে, যাদের বয়স ১৮ মাস থেকে ১৪ বছরের মধ্যে। 
ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ অনেকগুলো অস্ত্র পেয়েছে পুলিশ। সেগুলো পরীা করে দেখা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শ্বাসরোধ করাসহ শিশুদের মৃত্যুর সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার সকালে ওয়ারিয়ার ২০ বছর বয়সী ছেলে বাসায় এসে হাজির হলে শিশুদের লাশগুলো আবিস্কৃত হয়।