বিএনপি নাকে খত দিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে : মায়া

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৫:১৮



ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপিকে নাকে খত দিয়ে বর্তমান সরকারের অধীনে ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহন করতে হবে। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে কট্যুক্তি করার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আরো চার বছর মেয়াদ রয়েছে। সংবিধান অনুযায়ী আরো চার বছর পরে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মায়া বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আএসআইয়ের এজেন্ট হিসেবে দেশর একটি অকার্যকর রাষ্টে পরিনিত করতে চায়। সেজন্য মা-পুত্র মিলে দেশটাকে মিথাচারে পরিপূর্ণ করে ফেলেছে।
সংগঠনের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো. জামাল হোসেন, সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হান্নান শেখ, সহ-সভাপতি এইচ.এম হূদয়, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।