লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট সমাবেশে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে চার যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর পৌর এলাকার সমসেরাবাদ গ্রামের মিনহাজ আলম শাকিব, জিয়াউল করিম, ফরহাদ বিন কামাল ও জোবায়ের হোসেন।
জানা গেছে, শনিবার রাত ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শনিবার বিকেলে আদর্শ সামাদ মাঠে স্কাউট সমাবেশ চালাকালে ভিতরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় ওই উত্ত্যক্তকারীদের আটক করে সদর থানায় পাঠানো হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
