বিএনপি নেতারা উন্মাদের মতো কথা বলছে: অর্থমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৩
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি নেতারা এখন উন্মাদের মতো কথা বলছে। দেশের চেয়ে তারা তাদের দল নিয়েই বেশি দুশ্চিন্তায় রয়েছে।  
রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৫৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি প্রমাণ করেছে তারা দেশের মঙ্গল চায় না। আগামী ৫ জানুয়ারি ঘিরে বিএনপির আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের পর থেকে এক বছর ধরেই তো তাদের আন্দোলনের হুমকি শুনে আসছি। তবে এ বছরটি তো ভালোভাবেই শেষ হলো। আগামীতে কী হবে তা পরে দেখা যাবে।