প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর সময় দিয়েছেন।
চলতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় ৫২ লাখ শিক্ষার্থী বসেছে।
