ধর্মীয় অনুভূতিতে আঘাতের আরও একটি মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
ওলামা লীগ নেতা আবু বকর সিদ্দিকীর দায়ের করা মামলায় লতিফের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম মো. রেজাউল করিম তা নাকচ করে দেন।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের পর গত ২ অক্টোবর দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় এ মামলা করেন ওলামা লীগ নেতা আবু বকর সিদ্দিকী।
