বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে আপত্তিকর মন্তব্য করার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ছাত্রলীগ। রবিবার বেলা দেড়টায় সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্তি সিনহার আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণ।
আদালত সূত্র জানায়, এজাহারে বর্ণিত অভিযোগের ফিরিস্তি আদালতে দাখিল সাপেক্ষে মামলার বিবাদী তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির আদেশ দেওয়া হবে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নানু মিয়া, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন প্রমুখ।
