বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহী ও মানহানি মামলা করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সকালে আইরিন পারভিনের আদালতে ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আইনজীবী অ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত জানান, আদালত মামলা আমলে নিয়ে আসামি তারেক রহমানকে আগামী ১৫ জানুয়ারি তারিখে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীর পক্ষে অন্যান্য আইনজীবীর মধ্যে অ্যাডভোকেট বিপ্লব চাকমা, অ্যাডভোকেট মান্নানসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সকালে রাঙ্গামাটি শহরে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
