ভারতের মালদাহে দুষ্কৃতীদের দিয়ে নিজের সামনেই প্রেমিকাকে গণধর্ষণ করিয়েছে প্রেমিক এমন অভিযোগ উঠেছে। প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার মানিকচকের গোপালপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী। পুলিশের অভিযোগ, পিন্টু শেখ নামে ওই প্রেমিককে বেঁধে রাখাটা সাজানো নাটক ছিল। ধর্ষণকারীরা তার পরিচিত। এবং সে নিজেই তার প্রেমিকাকে ধর্ষকদের হাতে তুলে দিয়েছিল। পিন্টু শেখ ও তার এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অভিযুক্ত চারজনকে খোঁজা হচ্ছে।
ঘটনা সাজানো হয়েছে এ রকম ভাবে- প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ তোলা হয় কয়েকজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে মারধর করা হয় বলেও জানিয়েছে ওই যুবক।
মানিকচকের গোপালপুর এলাকায় শুক্রবার প্রেমিকাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। সে সময় তাদের ওপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। তুলে নিয়ে গিয়ে প্রেমিকের সামনেই তরুণীর ওপর চলে অত্যাচার। তরুণীকে ধর্ষণ করে তারা। এরপর দুইজনকেই ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা।
সূত্র: জিনিউজ।
