নওগাঁয় ৮টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৭

নওগাঁয় আটটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে শহরের উকিলপাড়ায় গোয়েন্দা পুলিশ পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর থানার তিলকপুর হতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার উত্তর মহেশপুর গ্রামের নাজিমুদ্দীনের ছেলে আকতার আলম (৪৫), সদর থানার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দীন মণ্ডলের ছেলে আজিজুল হক (৫০) ও বগুড়া জেলার সোনাতলা থানার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল নহালিমের ছেলে আইনুল হক (২৭)।

পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে ডিবি পুলিশের সদস্যরা গত রবিবার রাত সাড়ে ৪টায় তিলকপুর থেকে আজিজুল হক এবং আক্তার আলমকে একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যামতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্দা জেলার ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী আইনুল হককে গ্রেপ্তার করে। এ সময় আরো ৬টি পালসার ডিসকোভার ও একটি এ্যাপাসিসহ মোট ৮টি মোটর সাইকেল উদ্ধার করে।

পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোরের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। 

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ৩০০ বিচ্ছিন্নতাবাদী নিহত, দাবি ভারতের

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও লিমন রায়, ডিবির অফিসার ইনচার্জ ও সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।

ইত্তেফাক/কেকে