কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার পেলেন মাহমুদউল্লাহ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৭:৩১
 
বাংলা একাডেমি পরিচালিত কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৪ লাভ করেছেন শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর ২০১৪ শুক্রবার সকাল ৯টায় বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত লেখককে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা। 
পুরস্কারের তহবিলের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছেন প্রয়াত শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।