মুক্তাগাছায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার মামলার প্রধানসহ পাঁচ আসামিকে রবিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর ও মুক্তাগাছার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া ৭৮ মামলার আসামি চানপুর গ্রামে বাবুল মিয়া, তার দুই ভাই হাবুল মিয়া ও আব্দুল মিয়া, একই গ্রামের সাজু এবং বকচর গ্রামের আব্দুল কুদ্দুস।
গত ১০ ডিসেম্বর মুক্তাগাছা থানার পুলিশ উপজেলার প্রত্যন্ত বন অঞ্চল ৭ নং ঘোগা ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে ফেরারি আসামি বাবুলকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার লোকজন হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় সে সময় ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।
