নজরদারিতে দেবযানী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৮:১৮
 
 
মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে গ্রেফতার ও অসম্মানজনক তল্লাশির ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলার কারণে মন্ত্রণালয় ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে বাধ্যতামূলক নজরদারিতে রেখেছে। এ ছাড়া, দেবযানী সন্তানদের মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি না জানানোর কারণে তাকে অংশীদারিত্ব উন্নয়ন বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাখ্যায় মন্ত্রণালয় জানিয়েছে— এ ধরনের বিবৃতি দেয়ার আগে দেবযানী কোনো ধরনের অনুমতি নেননি, কোনো দায়িত্বে না থাকলেও তিনি মন্ত্রণালয়ে থাকবেন, তবে এমনকি পুরো বিষয়টি নিয়ে তিনি নজরদারিতে রয়েছেন। খবর এনডিটিভির।
১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়া দেবযানীর দুই সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বর গৃহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার ও তার ভিসা আবেদনে ভুল তথ্য দেয়ার অভিযোগে দেবযানীকে নিউইয়র্কে গ্রেফতার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র করে তল্লাশিও চালানো হয়। এ ঘটনার পর ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারত দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। পরে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়।