ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের সঙ্গে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন পড়শী। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির জন্য গানটি রেকর্ড করা হয়েছে। এর প্রথম দুই লাইন হচ্ছে ‘তোর ছায়াতে থাকতে চাই, অল্প আদর মাখতে চাই।’
১৭ ডিসেম্বর মুম্বাইয়ের এসবি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ বিষয়ে পড়শী বলেন, ‘এ গানটির জন্য ১৬ ডিসেম্বর ভারতে গিয়েছিলাম। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে। আশা করছি, এটি শ্রোতাদের পছন্দ হবে।’
