স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২১:৫২
 
 
 
 
 
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডি) পরিচালক মো. আমিরুল হাসানকে রবিবার ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের ব্যাপারে একটি দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এই সিদ্ধান্ত নেয় হয়।
স্বাস্থ্য মন্ত্রী ইত্তেফাককে জানান, ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য সচিবকে তিনি নির্দেশ দিয়েছেন।