সরাইলে সংঘর্ষে দুই শতাধিক আহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২২:০৬
 
 
 
সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই শতাধিক আহত হয়েছে। রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে বিকাল ৩টা পর্যন্ত। নোয়াগাঁও ইউনিয়ন ও কালিকচ্ছ ইউনিয়নের হাজার হাজার লোক ওই দিন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
জানা যায়, শনিবার বিকালে নোয়াগাঁও গ্রামের পারভেজ মোতায়ীদ মোটর সাইকেল চালিয়ে এবং কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর মিয়া ট্রাক্টর চালিয়ে যাওয়ার সময় সাইড না দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনা কেন্দ্র করে কালিকচ্ছ বাজারে উভয় পক্ষের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনার জের ধরে রবিবার দুই ইউনিয়নের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক লোক আহত হয়ে। পরে জেলার অতিরিক্ত পুলিশ ও র্যাব-৯-এর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের সরাইল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কাউসার মিয়া (২০) ও মোরশেদ মিয়াকে (৩৫) ঢাকায় প্রেরণ করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’