তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমছে প্রতি বছর। জরিপে দেখা যাচ্ছে গত বছর যেখানে ৯৪ শতাংশ তরুণ ফেসবুক ব্যাবহার করত সেখানে এই বছর এই হার ৮৮ শতাংশে নেমে গেছে। অন্যান্য বয়সীদের মাঝেও ফেসবুকের জনপ্রিয়তা কমতির দিকে বলে প্রযুক্তি পণ্য সাইট সিনেটের বরাত দিয়ে খবর দিয়েছে জি নিউজ।
গবেষণা প্রতিষ্ঠান ফ্রাঙ্ক এন মাগিদ অ্যাসোসিয়েটস এর জরিপে ফেসবুকের এই জনপ্রিয়তা হ্রাসের চিত্র উঠে এসেছে। তাদের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১৩ থেক ১৭ বছর বয়সীদের মধ্যে ৮৮ শতাংশ ফেসবুক ব্যবহার করে, যেখানে ২০১৩ সালে ৯৪ শতাংশ ও ২০১২ সালে ৯৫ শতাংশ তরুণ ফেসবুক ব্যবহার করত।
অন্যান্য জরিপে দেখা গেছে, ফেসবুক ছেড়ে তরুণরা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইন্সটাগ্রামের দিকে ঝুঁকছে।
