বুলেট এখন আর সোজা হয়ে চলবে না। এটি যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন এক প্রকার বুলেটের পরীক্ষা চালিয়েছে যেটি মধ্য আকাশে গিয়ে দিক পরিবর্তন করতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই বুলেটের নাম দিয়েছে ‘স্মার্ট বুলেট’। বর্তমানে লক্ষ্যস্থল থেকে বুলেট ছোঁড়ার পর প্রবল বাতাসে সেটি দিক পরিবর্তন করে অন্য স্থানে আঘাত করে। ফলে সৈন্যরা অনেক সময় বিপদে পড়ে যান। কিন্তু এই বুলেট মধ্য আকাশে গিয়েও সৈন্যের টার্গেট অনুযায়ী কাজ করবে। যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ) এক্সট্রিম অ্যাকিউরেসি টাস্কড অর্ডন্যান্স কর্মসূচির অধীনে ইতোমধ্যে সেনাবাহিনী পাঁচটি বুলেটের পরীক্ষা চালিয়েছে। এখন এই বুলেটে যাতে সৈন্যদের কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। - এনডিটিভি
